সীতাকুণ্ডে মহন্ত-দীঘিতে ডুবে পিকাপ হেল্পার নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে দীঘিতে ডুবে একজন পিক-আপ গাড়ির সহকারী নিহত হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ান দীঘিতে এ ঘটনা ঘটেছে।প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা দীঘি থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মো. বিজয় (২৬) তার বাড়ি হাটহাজারি উপজেলায়।

পিকআপের চালক মো. ওসমান জানান, বিকেল ৩টার সময় মিরশ্বরাই থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুণ্ড পৌরসদরের দেওয়ান দিঘীতে বালতি নিয়ে গাড়ি পরিস্কারের জন্য পানি আনতে নামে পিকআপ ভ্যানের হেলপার মোঃ বিজয়।

এ সময় ওই যুবক পিচ্ছিল দিঘীতে ডুবে যায়। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে ডুবুরি দল না থাকায় উদ্ধার করতে নামেনি। প্রায় এক ঘন্টা পর স্থানীয় কয়েকজন উদ্যমী যুবক ওই হেলপারকে উদ্ধার করার জন্য দিঘীতে নামে।

পরে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও সহযোগিতায় এগিয়ে আসে। দীঘিতে নামার পাঁচ মিনিটের মধ্যে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন স্থানীয়রা।

সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসলে ডুবুরি না থাকায় আমরা চট্টগ্রাম ডুবুরি দলকে খবর দেই। এসময় আমাদের কয়েকজন কর্মীসহ স্থানীয়রা পানিতে নেমে নিখোঁজ ব্যক্তিকে মৃত উদ্ধার করে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

6 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.