আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ভারতীয় ভিসা মুক্ত করার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বাংলাদেশী নাগরিকদেরকে ভারতীয় ভিসা মুক্ত করার দাবিতে মানববন্ধন আজ বিকাল ৩ ঘটিকায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশী নাগরিকদেরকে ভারতীয় ভিসা মুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে।

সমাবেশটি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী।

বিভাগীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তৌহিদুল করিম তৌহিদ ও চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর যৌথ সঞ্চালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন আইএইচআরসি চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী আমির হোসেন খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: মঈনুদ্দীন আহমদ, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আক্তার শারমিন, সদস্য সচিব এস এম কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল রহিম,
ইঞ্জিনিয়ার আবু তৈয়ব, মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সরকারি কর্মকর্তা আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী নুরুল আবসার তৌহিদ, বিএলএফ-এর মহানগর সাধারণ সম্পাদক আবু আহমদ মিয়া, উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান বিন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী, সিনিয়র যুগ্ম সচিব মোঃ ইউনুস তালুকদার, জয়নাল আবেদীন মঞ্জু, আমিনুল ইসলাম পারভেজ, রফিকুল ইসলাম, সোহেল চৌধুরী, আবু বক্কর সিকদার, মিসেস তাহেরা মহরম, এড. তানহা মহরম, শামসুন্নাহার শারমিন সরকার, জোহরা বেগম, মিসেস মুন্নি, মাসুদুর রহমান কমল, মো. রুবেল, মো. জাহাঙ্গীর আলম, মো. মনসুর, মোশাররফ হোসেন মাসুদ, মো. রাজীব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজুর রহমান বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীর ভিসা উন্মুক্ত করার বক্তব্য বিভিন্ন সময়ে রেখেছেন।

কিন্ত অদ্যাবধি এই প্রক্রিয়াটি কার্যকর করার জন্য স্বাধীনতার পরবর্তী কোন সরকারই উদ্যোগ গ্রহণ করে নাই। তাই অনতিবিলম্বে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা মুক্ত করার জন্য বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের হাই কমিশনারের নিকট আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইদ্রিচ আলী বলেন, বাংলাদেশের মানুষকে প্রকৃত স্বাধীনতা দিতে হলে মৌলিক অধিকারগুলোকে প্রান্তিক জনগোষ্ঠীর দুয়ারে পৌঁছে দিতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজু বলেন, বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগঠনের কর্মসূচি অব্যাহত থাকবে।চট্টগ্রাম সহ দেশব্যাপি গ্যাস সংকট চরমভাবে বিপর্যস্ত।

মানুষের ঘরে ঘরে অর্ধাহারে অনাহারে মানবিক বিপর্যয় চলছে। গ্যাস সংকটের পাশাপাশি দীর্ঘদিন যাবত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সকল শ্রেণির মানুষ দিশেহারা। তাই অনতিবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করে গ্যাস সংকটের সমাধান করে দেশের মানুষের দুর্ভোগ কমানোর আহ্বান জানান।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

17 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.