বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মৃত ছোট ভাইয়ের স্ত্রীকে বেপরোয়া চলাফেরায় বাধা দিতে গিয়ে মিথ্যা মামলার আসামি ভাসুর ও তার পরিবার।

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড পৌর ভবন সংলগ্ন নিহত ছোট ভাইয়ের স্ত্রীকে বেপরোয়া চলাফেরা করতে দেখে সতর্ক করতে গিয়ে কয়েকটি মিথ্যা মামলার আসামি হলেন ভাসুর।

এসব হয়রানি মূলক মামলা ও মিথ্যা অপবাদের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে আপন ছোট ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাসুর বয়োবৃদ্ধ মোঃ শাহ আলম।

১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।তার পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন শাহ আলমের ছেলে মোঃ কামরুল হাসান।

সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের নুরুল আলম কমিশনার এর বাড়ির মৃত ফরিদ আহম্মদের ছেলে মোঃ শাহ আলম সংবাদ সম্মেলনে তার ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগমের দায়ের করা মিথ্যা মামলায় হয়রানী ও মিথ্যা অপবাদের অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, বিগত ২০১০ সালের ২৬ জুন সীতাকুণ্ড পৌর সদর এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসীর হাতে আমার ছোট ভাই নুরুল আলম কমিশনার খুন হন। এরপর কিছুদিন পর থেকে ছোট ভাইয়ের স্ত্রী হোসনে আরা বেগম বেপরোয়া জীবন যাপন শুরু করে।

তার ঘরে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায়। বড় ভাই তথা ভাসুর হিসেবে বিষয়টি আমার নজরে আসলে আমি তাকে বিভিন্ন সময় মৌখিক ভাবে শাসন করি। এরপর থেকে হোসনে আরা বেগম আমার উপর অসন্তুষ্ট হইয়া আমার পারিবারিক ও খরিদা সম্পত্তি ভাগ করে নিতে চাইলে পৌরসভা তার সম্পত্তি তাকে বুঝিয়ে দেয়।

পরে তিনি ভাড়া ঘর নির্মাণ করলে আমার জায়গায় তার ঘর ও স্থাপনা এসে যায়। সেসময় আমি তার নাবালক পুত্রদের কথা ভেবে তারা সাবালক হলে আমার জায়গা ছেড়ে দেবে শর্ত দিয়ে ব্যবহারের অনুমতি দিই।

কিন্তু পরবর্তীতে দেখি তারা জাল দলিল করে এই সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করেছে। আমি প্রতিবাদ করায় আমি (শাহআলম) ও আমার পুত্র কামরুল হাসান (৩২) ও বদরুল হাসান (২৫), কন্যা নিলুফা আক্তার (২৭) এবং স্ত্রী আনোয়ারা বেগম এর নামে ৪-৫টি মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি অপপ্রচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

এতে আমরা শারীরিক, মানসিক, আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি। তার স্বামীর মৃত্যুর পর বেপরোয়া জীবন যাপন শুরু করেন ছোট ভাইয়ের স্ত্রী হোসনেয়ারা বেগম। ভাসুর হিসেবে এর প্রতিবাদ করতেন মোঃ শাহআলম।

এতেই ক্ষিপ্ত হয়ে ভাসুর ও তার পরিবারের সদস্যদের নামে একের পর এক মিথ্যা মানহানিকর মামলা দিয়ে চরম হয়রানি শুরু করেন হোসনেয়ারা।

শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যমে শুরু করেন অপপ্রচারও। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আদালতে হাজির হতে হতে ক্লান্ত অসুস্থ বৃদ্ধ শাহআলম। আমার ছোট ভাইয়ের হত্যার সাথে নাকি আমি জড়িত সে এমন মিথ্যা অপবাদ দিতে থাকে এবং একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করতে থাকে।

আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অতিকষ্টে জীবন যাপন করছি। এ বৃদ্ধ বয়সে বিভিন্ন মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে আমাকে অযথা হয়রানি করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম, বড় ছেলে কামরুল হাসান ও ছোট ছেলে বদরুল হাছান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »