চট্টগ্রাম সীতাকুণ্ডে ড্রাম ভর্তি মিনিট্রাকে আগুন।

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রামের প্রবেশদ্বার সীতাকুণ্ডে একটি প্লাস্টিক ড্রামবাহী  মিনি ট্রাকে আগুন দিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। এতে প্লাস্টিক ড্রামসহ  মিনিট্রাকটি পুড়ে গেছে। এসময় চালক নেমে পড়লে ভাগ্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ।

আজ শনিবার (৬ জানুয়ারি ২০২৪ ইং) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড সদরের দেড় কিলো মিটার দক্ষিনে ঢালিপাড়া রাস্তার মাথা (মেসার্স মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের বিপরীত) এলাকায় এ ঘটনাটি ঘটে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির  ইন্সপেক্টর  (ওসি) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোরে মহাসড়কের ঢালিপাড়া এলাকায় ঢাকামুখী ড্রামবাহী মিনি ট্রাকটিতে  আগুন দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি টহল দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু তাঁর আগেই গাড়ী ভর্তি থাকা প্লাস্টিকের ড্রামগুলি পুড়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ইরন সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। সেখানে গিয়ে মহাসড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মিনি ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত আগুন নেভাতে নেমে পড়েন ও আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, চালক তাঁকে জানিয়েছেন ৮-১০ জন দুর্বৃত্ত চলন্ত গাড়িটিকে মহাসড়কে দাঁড় করাতে বাধ্য করেন। এরপর চালক ও তাঁর সহকারীকে গাড়ি থেকে নামিয়ে পেট্রল বোমা ছুঁড়ে পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক আমরা অফিসার নিয়োগ করেছি কারা এ ঘটনা ঘটিয়েছে খুঁজে বের করতে।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

59 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

3 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.