সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের কথাকলি উচ্চবিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ছয়টি কক্ষের দরজা ভেঙে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীমের সীতাকুণ্ড মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বিদ্যালয় ছুটির পর শিক্ষক ও কর্মচারীরা দরজা-জানালা বন্ধ করে বাড়ি চলে যান। এরপর সাপ্তাহিক ছুটির কারণে বিদ্যালয় তিন দিন বন্ধ ছিল। গত ৯ নভেম্বর সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে ছয়টি কক্ষের দরজা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা।
এ ঘটনায় প্রধান শিক্ষক মো. আবদুল আলীম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের ওপর হামলা, হেনস্তা এবং মোবাইল ও টাকা ছিনতাইয়ের…
বিশেষ প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক…
—কাইয়ুম চৌধুরী— সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন চায়ের দোকানে মিলছে এক কাপ চা তৈরির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): বাংলাদেশে লাখ লাখ মানুষ না জেনেই বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে…
নিজস্ব সংবাদদাতা: মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় রুট ব্যবহার করে মিয়ানমারে পাচারের সময় উদ্ধার করা…
This website uses cookies.