Categories: জাতীয়

টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ দুজন আটক, বোট জব্দ

বিশেষ প্রতিনিধি (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা।

​বুধবার (১১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

​কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেন। এর ধারাবাহিকতায় বুধবার সকাল ছয়টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকা-সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করেন। এ সময় বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য কারবারি ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

​তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে রক্ষা ও মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের ওপর হামলা, হেনস্তা এবং মোবাইল ও টাকা ছিনতাইয়ের…

4 hours ago

সীতাকুণ্ডে কথাকলি উচ্চবিদ্যালয়ে চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের কথাকলি উচ্চবিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ছয়টি…

6 hours ago

ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার

—কাইয়ুম চৌধুরী— ​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক…

9 hours ago

এক প্যাকেটে এক কাপ চা: পচনহীন মোড়কে মারাত্মক হুমকির মুখে পরিবেশ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন চায়ের দোকানে মিলছে এক কাপ চা তৈরির…

1 day ago

আগাম স্ক্রিনিং ও প্রতিরোধেই সুখী জীবন: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​বাংলাদেশে লাখ লাখ মানুষ না জেনেই বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে…

1 day ago

মিয়ানমারে সার পাচারকালে উদ্ধার ৩০১ বস্তা ইউরিয়া: গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা: ​মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় রুট ব্যবহার করে মিয়ানমারে পাচারের সময় উদ্ধার করা…

1 day ago

This website uses cookies.