নলডাঙ্গায় যুবদল নেতার হাত-পা ভেঙ্গেদিলেন হেলমেট বাহিনী

বিশেষ প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় সজিব নামের এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ী দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়ে ফেলে গেছে হেলমেট বাহিনী।

রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিলডাঙ্গা এলাকা থেকে আহত সজিবকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সজিব হোসেন (৩২) নলডাঙ্গা উপজেলার রামশাকাজির হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১নং ওর্য়াড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক।

নাম প্রকাশ না করা শর্তে সজিবের সঙ্গী মোবাইল ফোনে জানান, রোববার রাত ৯টার দিকে সজিব হোসেন বাড়ির পাশে রামশাকাজিপুর ডাঃ নাছির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনের চায়ের স্টলে বন্ধুদের সাথে ক্রেরাম বোর্ড খেলছিল।

এসময় সাদা রংয়ের একটি মাইক্রোবাস এসে স্টলের সামনে দাঁড়ায়। পরে হেলমেট পরিহিত চার পাঁচজন যুবক গাড়ি থেকে নেমে যুবদল নেতা সজিব কে মাইক্রোবাসে তুলে নিয়ে নলডাঙ্গার দিকে চলে যায়।

আধা ঘন্টা পরে জানতে পারি সজিবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে ও শরীরের বিভিন্ন অংশ থেতলে জখম করে আধা কিলোমিটার দুরে নীলডাঙ্গা এলাকার জাহাঙ্গীরের মোড়ে ফেলে যায় হেলবাহিনী। সেখান থেকে স্থানিয়রা উদ্ধার করে নলডাঙ্গার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎিসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে শরীরের পরিক্ষা নিরিক্ষা করানো হলে হা ও পায়ের হাড় ভাঙ্গা ধরা পড়ে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, রবিবার রাত ৯টার দিকে কে বা কাহারা সজীব নামের একজন কে পিটিয়ে ফেলে গেছে।

আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নলডাঙ্গা স্থানীয় এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এখন পযন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এখন পর্যন্ত একই পন্থায় উপজেলায় অন্তত ৬জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটলেও এখন পযন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

Press Didar

Recent Posts

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিব  জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

2 hours ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

4 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

6 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

6 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

8 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

9 hours ago

This website uses cookies.