কাইয়ুম চৌধুরী:
চট্টগ্রামের সীতাকুণ্ডে গত দুই দিনে পৃথক স্থান থেকে এক অজ্ঞাতপরিচয় গৃহবধূ ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে টেরিয়াইল স্কুলের পশ্চিম পাশ থেকে হাত বাঁধা অবস্থায় এক নারীর লাশ এবং এর আগে বৃহস্পতিবার উপকূলীয় এলাকা থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে জমির আইলের ওপর এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোবারক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর। তার গায়ের রঙ শ্যামলা এবং পরনে প্রিন্ট করা সালোয়ার-কামিজ ছিল। তার শরীরের বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল। হাতে শাঁখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী ও বিবাহিত বলে ধারণা করছে পুলিশ। আশপাশে কোনো হিন্দু পরিবারের বসতি না থাকায় ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা এখানে লাশ ফেলে যেতে পারে। ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ ও পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার জোড়আমতল উপকূলীয় এলাকায় সাগর থেকে ভেসে আসা প্রায় ছয় বছর বয়সী এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলেই দ্রুত তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হবে।
বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইপিজেড ও পতেঙ্গা এলাকার সনাতন ধর্মাবলম্বী ৯ শতাধিক পরিবারের…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি…
স্বপন কুমার রায়- ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে খুলনার দাকোপ উপজেলার পশুর নদীতে…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ইতিমধ্যে ৮টি…
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আট মাস পেরিয়ে গেলেও চট্টগ্রাম-৪ আসনে এখনো কোনো…
This website uses cookies.