শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইপিজেড ও পতেঙ্গা এলাকার সনাতন ধর্মাবলম্বী ৯ শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৯ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় এলিট হলে ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের সভাপতিত্বে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এখানকার প্রত্যেকটি অঞ্চলে টেকনিক্যাল কলেজ ও স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে তরুণদের দক্ষতা বাড়াতে চাই, যাতে আপনাদের ছেলে-মেয়েরা আরও এগিয়ে যেতে পারে। এ অঞ্চলের মানুষ আগে যেখানে ২০০ জনের চাল পেত, এখন সেখানে ২ হাজার জন পাচ্ছে; সামনের দিনে এর পরিমাণ আরও বাড়বে। সবাইকে অগ্রিম শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, ধুমধাম করে এবং সবাই মিলে আগামী দিনগুলোতে একটি সার্বজনীন দুর্গোৎসব পালন করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা এবং যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ।
এসময় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য নুরুজ্জামান, ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, বিএনপি নেতা মো. শরীফ ও মিজানুর রহমান পারুল।
এছাড়া সনাতন সম্প্রদায়ের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন শংকর সেন গুপ্ত ও সহ-সভাপতি উত্তম কুমার শীল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. নওশাদ হোসেন, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদ, সাইফুল, জাশেদ, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইউসুফ সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল, রায়হান সাদ্দাম রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতীদল, কৃষকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের সীতাকুণ্ডে গত দুই দিনে পৃথক স্থান থেকে এক অজ্ঞাতপরিচয় গৃহবধূ ও এক…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি…
স্বপন কুমার রায়- ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে খুলনার দাকোপ উপজেলার পশুর নদীতে…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ইতিমধ্যে ৮টি…
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আট মাস পেরিয়ে গেলেও চট্টগ্রাম-৪ আসনে এখনো কোনো…
This website uses cookies.