চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি অস্ত্রশস্ত্রসহ চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টায় সীতাকুণ্ড থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন/এডিশনাল এসপি) মোহাম্মদ জুনায়েত কাউসার এসব তথ্য জানান।
তিনি জানান, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারী এবং সরকারি পাহাড়-জমি দখলকারীদের হাত থেকে মুক্ত করতে জেলা পুলিশ সুপার মাসুদ আলমের দিকনির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের নেতৃত্বে এসআই রফিকুল ও সঙ্গীয় ফোর্স আলীনগরে অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে গ্রেফতার করেন।
এ সময় তাদের হেফাজতে থাকা অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:
গ্রেফতারকৃতদের আজ শুক্রবারই আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তীতে তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলে জানান ওসি মো. মহিনুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ রাসেল আহমেদ, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আলমগীর, সেকেন্ড অফিসার এসআই বিল্লাল হোসেন, এসআই রাশেদ, এসআই ফয়েজ, এসআই আহাদ ও ডিএসবি কর্মকর্তা হুমায়ুন কবীরসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত এসপি জুনায়েত কাউসার হুশিয়ারি উচ্চারণ করে জানান, জঙ্গল সলিমপুর ও আলীনগরকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত জেলা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইপিজেড ও পতেঙ্গা এলাকার সনাতন ধর্মাবলম্বী ৯ শতাধিক পরিবারের…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের সীতাকুণ্ডে গত দুই দিনে পৃথক স্থান থেকে এক অজ্ঞাতপরিচয় গৃহবধূ ও এক…
স্বপন কুমার রায়- ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে খুলনার দাকোপ উপজেলার পশুর নদীতে…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ইতিমধ্যে ৮টি…
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে জাতীয় সংসদ নির্বাচনের প্রায় আট মাস পেরিয়ে গেলেও চট্টগ্রাম-৪ আসনে এখনো কোনো…
This website uses cookies.