শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার পশুর নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান: ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি বেহুন্দী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এল অর্ধগলিত শিশুর মৃতদেহ ইপিজেডে ডেঙ্গু মোকাবিলায় মেয়রের জরুরি হস্তক্ষেপ কামনা সীতাকুণ্ডে সংসদীয় জনপ্রতিনিধিত্বহীনতা: ব্যাহত হচ্ছে উন্নয়ন, কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত জনগণ ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফলজ চারা রোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে দুই দিনে উদ্ধার অজ্ঞাত গৃহবধূ ও শিশুর লাশ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে গত দুই দিনে পৃথক স্থান থেকে এক অজ্ঞাতপরিচয় গৃহবধূ ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে টেরিয়াইল স্কুলের পশ্চিম পাশ থেকে হাত বাঁধা অবস্থায় এক নারীর লাশ এবং এর আগে বৃহস্পতিবার উপকূলীয় এলাকা থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে জমির আইলের ওপর এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোবারক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
​উদ্ধার হওয়া ওই নারীর আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর। তার গায়ের রঙ শ্যামলা এবং পরনে প্রিন্ট করা সালোয়ার-কামিজ ছিল। তার শরীরের বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও দুই হাত সামনের দিকে কাপড় দিয়ে বাঁধা ছিল। হাতে শাঁখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী ও বিবাহিত বলে ধারণা করছে পুলিশ। আশপাশে কোনো হিন্দু পরিবারের বসতি না থাকায় ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা এখানে লাশ ফেলে যেতে পারে। ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ ও পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
​এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার জোড়আমতল উপকূলীয় এলাকায় সাগর থেকে ভেসে আসা প্রায় ছয় বছর বয়সী এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলেই দ্রুত তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »