কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সমাজের অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আদর্শ সমাজ গড়ে তুলতে সমস্ত যুবসমাজকে এক হয়ে কাজ করতে হবে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে সীতাকুণ্ডে ইপসা এইচআরডিসিতে জাগরণ (JAAGORON) প্রকল্প—নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর অধীনে জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবিএইচ (GFA)-এর অর্থায়নে এবং ইপসা কর্তৃক বাস্তবায়িত ইউথ গ্রুপের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এ কথা বলেন।
জাগরণ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহছেনা মিনার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার এরিয়া ম্যানেজার মো. তোফায়েল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন, ইপসার ট্রেনিং অফিসার মো. শাহ সুলতান শামীম এবং রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সনজয় চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক জেসমিন আক্তার। প্রকল্পের আওতায় নির্মিত সৈয়দপুর ইউথ গ্রুপের ১৫ জন নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, “ইপসা জাগরণ প্রকল্প একটি ব্যতিক্রমধর্মী ও কার্যকরী উদ্যোগ। এখানে যুবারা লিডারশিপ, নাগরিক সেবা ও নাগরিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার সাধারণ মানুষের মাঝে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে। যুবসমাজ চাইলে সমাজের যেকোনো দায়িত্ব নিতে পারে, বিশেষ করে মাদক নির্মূলে যুবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নির্দিষ্ট উপজেলার বিভিন্ন এলাকায় দশটি ইউথ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে সরাসরি ১৫০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করবে এবং পরবর্তীতে এই প্রশিক্ষণের শিক্ষণ বিনিময়ের মাধ্যমে আরও ৩০০ জন ইউথ যুক্ত হবে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো—”নাগরিক সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে তরুণদের অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক স্থানীয় উন্নয়নে নেতৃত্ব প্রদানের জন্য ক্ষমতায়িত করা।” উল্লেখ্য, এ প্রকল্পের অন্যতম কর্মএলাকা হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং মিরসরাই উপজেলায় একযোগে একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ফারম্যাক স্টিল মিলে গত চার দিনে তিনটি ফার্নেস বিস্ফোরণের ঘটনা…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: বিদ্যালয় হলো শিক্ষা-দীক্ষা এবং জ্ঞান অর্জনের তীর্থশালা। এখানে যা কিছু শেখানো হয়,…
স্বপন কুমার রায় (খুলনা) খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও…
কাইয়ুম চৌধুরী, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার রাজবাড়ী রেস্টুরেন্টে গত ২৬ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: তরুণ ও ছাত্রসমাজের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে…
This website uses cookies.