Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকা থেকে বোটভর্তি অবস্থায় মালিকবিহীন অবস্থায় ১১০০ বস্তা চোরাই সার উদ্ধার করেছে কুমিরা কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬ ইং) সকাল ৯টার দিকে এই অভিযান চালানো হয়।

​কুমিরা কোস্ট গার্ড সূত্র জানায়, কুমিরা ঘাটঘর এলাকায় একটি বোটে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার পড়ে থাকতে দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সেখানে অভিযান চালিয়ে বোট থেকে ৭০০ বস্তা সার আটক করে। এর আগে গত মঙ্গলবার রাতে একই এলাকা থেকে আরও ৪১০ বস্তা মালিকবিহীন সার উদ্ধার করা হয়েছিল। তিন দিনের ব্যবদানে মোট ১১১০ বস্তা সার উদ্ধার করা হলো।

​কোস্ট গার্ড জানায়, অনেক খোঁজাখুঁজি করেও সারের কোনো মালিক পাওয়া যায়নি। পরে উদ্ধারকৃত সারগুলো সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

​স্থানীয়দের ধারণা, সারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বোটে মজুদ করা হয়েছিল। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সারের মালিকানা ও এর উৎস শনাক্তে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, দেশে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে একটি চক্র গোপনে চোরাই উপায়ে সার মজুদ করার চেষ্টা করছে।

​সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, উদ্ধার করা সারের মালিকানা ও উৎস সম্পর্কে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Mohammed Alam

Recent Posts

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা

বিশেষ প্রতিবেদক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বরখাস্তকৃত ওসি প্রদীপ…

17 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান…

1 day ago

সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র…

2 days ago

সীতাকুণ্ডের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০টি…

2 days ago

সীতাকুণ্ডে মাদক কারবারীদের করা মামলায় ৬ মাদকবিরোধী যুবক জেলহাজতে

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদককারবারিদের দায়ের করা মিথ্যা মামলায় মাদকবিরোধী কমিটির ৬ যুবককে কারাগারে পাঠানো…

3 days ago

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাব সহকারী ইসমাইল হোসেনের সঙ্গে বীর…

3 days ago

This website uses cookies.