কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কদমরসুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের দোকানঘর, মালামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যায়। এতে অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। আনোয়ার সিদ্দিক চৌধুরী তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কুতুবউদ্দিন শিবলী, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. জমিরউদ্দীন, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম জাহেদী, ভাটিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন ও পর্যাপ্ত আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০টি…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদককারবারিদের দায়ের করা মিথ্যা মামলায় মাদকবিরোধী কমিটির ৬ যুবককে কারাগারে পাঠানো…
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাব সহকারী ইসমাইল হোসেনের সঙ্গে বীর…
চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিদেশি নম্বর ব্যবহার করে…
সীতাকুণ্ড প্রতিনিধি: গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয়…
This website uses cookies.