Categories: জাতীয়

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হিসাব সহকারী ইসমাইল হোসেনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় হিসাব সহকারীর নিজ কক্ষে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত দুই বীর মুক্তিযোদ্ধার দাফন ও কাফনের অনুদানের নতুন চেক হস্তান্তরের সময় বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডল ক্ষিপ্ত হয়ে হিসাব সহকারী ইসমাইল হোসেনের কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি ইসমাইল হোসেনকে উদ্দেশ্য করে অশালীন গালিগালাজ করেন এবং সাত দিনের মধ্যে তাকে বদলি করার হুমকি দেন। হিসাব সহকারী এর প্রতিবাদ জানালে আলম মণ্ডল হাতে থাকা ক্রাচ দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। সে সময় কক্ষে উপস্থিত অন্যান্য দাপ্তরিক স্টাফরা ঘটনাটি প্রত্যক্ষ করেন।

​জানা গেছে, এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওই দুই মৃত মুক্তিযোদ্ধার নামে চেক গ্রহণ করেছিলেন। তবে তিনি বর্তমানে প্যারালাইজড ও অসুস্থ থাকায় চেক দুটির কোনো হদিস পাওয়া যায়নি। ফলে আগের চেক দুটি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন করে চেক ইস্যু করেন। এই চেক ইস্যুকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্রপাত হয়। ঘটনার সময় ইউএনও সার বিক্রয় পরিদর্শনে মাঠে ছিলেন। খবর পেয়ে তিনি হিসাব সহকারীকে সুরক্ষার জন্য দ্রুত ডাকবাংলোয় থাকার নির্দেশ দেন।

​ভুক্তভোগী হিসাব সহকারী ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, “আলম মণ্ডল দীর্ঘদিন ধরেই অফিসে বা রাস্তায় দেখা হলেই আমাকে কটু কথা বলে অপমান করতেন। আজ তিনি সরাসরি রুমে ঢুকে গালিগালাজের পর ক্রাচ দিয়ে আমাকে আঘাত করেছেন।”

​ঘটনার পর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করা হলে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ সময় ইউএনও-র কক্ষে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার আলপ্তগীন স্বপন এবং উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহফুজুল ইসলাম (কিরণ) উপস্থিত ছিলেন।

​এ ঘটনার পর উপজেলা প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কী ও কেন ঘটেছে, তা ফোনে বলা সম্ভব নয়। তিনি কাল সকালে মুক্তিযোদ্ধা অফিসে এসে ভিডিও স্টেটমেন্ট দেবেন বলে জানান।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে মাদক কারবারীদের করা মামলায় ৬ মাদকবিরোধী যুবক জেলহাজতে

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদককারবারিদের দায়ের করা মিথ্যা মামলায় মাদকবিরোধী কমিটির ৬ যুবককে কারাগারে পাঠানো…

2 hours ago

হাটহাজারী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডেভিড ইমনের ৭ সহযোগী চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার; মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার

​ চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিদেশি নম্বর ব্যবহার করে…

6 hours ago

সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয়…

8 hours ago

প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন।

বিশেষ (চট্টগ্রাম ) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাই উপজেলার দোহাজারী পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে…

1 day ago

চা খেতে গিয়ে চুরি, বাধা দেওয়ায় গৃহকর্তীর ওপর গরম পানি নিক্ষেপ: নারী আটক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ গ্রামে গত শনিবার রাত সাড়ে আটটার…

1 day ago

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…

2 days ago

This website uses cookies.