দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কাইয়ুম চৌধুরী:

যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার লন্ডনের আইঅন টেলিভিশন কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা করা হয়।

​অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং আয়োজকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, চট্টগ্রাম কেবল একটি ভৌগোলিক পরিচয় নয়; এটি এক সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও স্বতন্ত্র গৌরবের নাম। তাই দল-মত, ধর্ম, বর্ণ ও পেশার বিভাজন ভুলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে এক সুতোয় গেঁথে একটি সর্বজনীন ও ব্যতিক্রমধর্মী উৎসব আয়োজন করা প্রয়োজন।

​সভায় উৎসবের পরিকল্পনা, প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত বিশিষ্টজনেরা মূল্যবান মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দু-একদিনের মধ্যে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে।

​প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, উৎসবে চট্টগ্রামের কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় উত্তরাধিকার তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্ম ও ব্রিটিশ সমাজের সামনে চট্টগ্রামের স্বকীয় পরিচয় তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। সকলের সম্মিলিত অংশগ্রহণে এই আয়োজন যুক্তরাজ্যে চট্টগ্রামের সংস্কৃতির সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে জাগির আলম, কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গানি, শওকত মাহমুদ দিপু, আলিম উল্ল্যাহ রাহাত, রায়হান উদ্দিন চৌধুরী টিটু, আখতারুল আলম, সুজন বড়ুয়া, মো. মাসুদুর রহমান, সারোয়ার চৌধুরী, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ডা. বিশ্বজিৎ রায়, মীরা বড়ুয়া, তানভীর খান, আসমা আলম, জাগলুল হায়াত চৌধুরী, শওকত ওসমান, নুরুন্নবী আলী, গিয়াশ বড়ুয়া, নুরুল আলম, সাদিয়া আফরিন, নাবিল রহমান, সৈয়দ সাইফুল ইসলাম ও শামসুল রাসেলসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আম্রসিয়ানের পক্ষে জুনায়েদ রিয়াজ ও ইমরান চৌধুরী এবং আইঅন টিভির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

​পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলেও ব্যারিস্টার মনোয়ার হোসেন, অনুপম সাহা ও চট্টগ্রাম সমিতির আঞ্জুমান আরা নিজাম বার্তা পাঠিয়ে উৎসবের সার্বিক সফলতা কামনা করেছেন।

​‘চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির জয় হোক—ঐক্যবদ্ধ চট্টগ্রামবাসীর হাত ধরে এগিয়ে যাক চট্টগ্রাম উৎসব ২০২৬।’

Press Didar

Recent Posts

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…

2 hours ago

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ​সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু…

3 hours ago

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায়

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

5 hours ago

টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল!

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…

7 hours ago

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…

7 hours ago

চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশনহাট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে…

18 hours ago

This website uses cookies.