Categories: জাতীয়

চা খেতে গিয়ে চুরি, বাধা দেওয়ায় গৃহকর্তীর ওপর গরম পানি নিক্ষেপ: নারী আটক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ গ্রামে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে চুরির এক অদ্ভুত ঘটনা ঘটে। প্রতিবেশী বেবী আক্তার (৩৫) নামের এক নারী আব্দুর রসিদের ঘরে ঢুকে চা খাওয়ার আবদার করেন। গৃহকর্ত্রী সাফিয়া বেগম (৫৬) চা তৈরি করতে রান্নাঘরে গেলে সুযোগ বুঝে তিনি মূল্যবান মালামাল বস্তায় ভরতে শুরু করেন।

​বিষয়টি টের পেয়ে গৃহকর্ত্রী বস্তায় কী আছে তা জানতে চাইলে বেবী আক্তার ক্ষিপ্ত হয়ে যান। এ সময় চা বানানোর জন্য চুলায় থাকা গরম পানি সাফিয়ার মুখের ওপর ছুড়ে মারেন তিনি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

​আহত সাফিয়া বেগমকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মুখমণ্ডল, গলা, হাত ও বুক ঝলসে গেছে। সুস্থ হতে সময় লাগবে, তবে সৌভাগ্যবশত তাঁর চোখ রক্ষা পেয়েছে।

​পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বেবী আক্তার বলেন, “চুরি করার সময় দেখে ফেলায় নিজেকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে গরম পানি নিক্ষেপ করা আমার ঠিক হয়নি, আমার ভুল হয়েছে।”

​ঘটনার পর আহত গৃহকর্তীর ছেলে নূর নবী মিন্টু বাদী হয়ে ১৮৬০ সালের পেনাল কোডের ৩০৭ ও ৩২৬(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠালে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​গ্রেপ্তার বেবী আক্তারের গ্রামের বাড়ি ভাটিয়ারীর উত্তর কাঁচাবাজার এলাকায় হলেও তিনি আমিরাবাদ গ্রামের মামুনের বাড়িতে ভাড়া থাকতেন। একজন নিরীহ নারীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকাবাসী তাঁর কঠোর বিচার দাবি করেছেন।

Press Didar

Recent Posts

প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন।

বিশেষ (চট্টগ্রাম ) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাই উপজেলার দোহাজারী পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে…

6 hours ago

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…

1 day ago

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…

1 day ago

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ​সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু…

1 day ago

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায়

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

1 day ago

টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল!

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…

2 days ago

This website uses cookies.