দাকোপের সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ আগস্ট নলিয়ান ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফারুক হোসেন গাজী থানায় দায়ের করা অভিযোগে জানান, ওই দিন সকাল সাড়ে সাতটার দিকে তাঁর বসতবাড়ির পূর্ব পাশের ভোগদখলীয় ১২ কাঠা জমিতে ছেলে রাজা গাজী (২৪) ধানের চারা রোপণ করছিলেন। এ সময় প্রতিপক্ষ নলিয়ানের মৃত নুরুল গাজীপুত্র মো. রসুল গাজী (২৫) ও আকবর গাজী (৩৩), নাসির গাজীর পুত্র মইরুদ্দিন গাজী, কামারখোলা ইউনিয়নের সাহারাবাদ গ্রামের জলিল বিশ্বাসের পুত্র বাসার বিশ্বাস, পাইকগাছা থানার গড়ইখালী এলাকার ইউসুফ গাজীর পুত্র মো. মমিনুর গাজীসহ অজ্ঞাতনামা ৪-৫ জন বেআইনিভাবে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে এসে হামলা চালায়।
হামলাকারীরা রাজা গাজীকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত ও ফুলা জখম করে জমিতে ফেলে দেয়। ছেলের আত্মচিৎকারে মা তাসলিমা বেগম (৫০) এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায় এবং আহত মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে আলহাজ গোলাম হোসেন স্মৃতি…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: মাদক মানবদেহের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। মাদকের বিস্তার…
খুলনা সংবাদদাতা: ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দাকোপ উপজেলা…
বিশেষ প্রতিনিধি: পতেঙ্গায় ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় সতীশ চন্দ্র মহাজনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক…
খুলনা সংবাদদাতা: আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের উপকূল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী…
This website uses cookies.