রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী লতিফপুরে মাদকবিরোধী সমাবেশ: কঠোর হস্তক্ষেপে মাদক নির্মূল করা হবে—ওসি কামরুজ্জামান দাকোপে নলিয়ানে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপে নলিয়ানে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

খুলনা সংবাদদাতা:

​দাকোপের সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ আগস্ট নলিয়ান ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ফারুক হোসেন গাজী থানায় দায়ের করা অভিযোগে জানান, ওই দিন সকাল সাড়ে সাতটার দিকে তাঁর বসতবাড়ির পূর্ব পাশের ভোগদখলীয় ১২ কাঠা জমিতে ছেলে রাজা গাজী (২৪) ধানের চারা রোপণ করছিলেন। এ সময় প্রতিপক্ষ নলিয়ানের মৃত নুরুল গাজীপুত্র মো. রসুল গাজী (২৫) ও আকবর গাজী (৩৩), নাসির গাজীর পুত্র মইরুদ্দিন গাজী, কামারখোলা ইউনিয়নের সাহারাবাদ গ্রামের জলিল বিশ্বাসের পুত্র বাসার বিশ্বাস, পাইকগাছা থানার গড়ইখালী এলাকার ইউসুফ গাজীর পুত্র মো. মমিনুর গাজীসহ অজ্ঞাতনামা ৪-৫ জন বেআইনিভাবে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে এসে হামলা চালায়।

​হামলাকারীরা রাজা গাজীকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত ও ফুলা জখম করে জমিতে ফেলে দেয়। ছেলের আত্মচিৎকারে মা তাসলিমা বেগম (৫০) এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায় এবং আহত মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

​এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »