Categories: জাতীয়

দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা:

​১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির উদ্যোগে ৫ দিনব্যাপী কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার বেলা ১১টায় চালনা পৌরসভার ডাকবাংলোস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আল-আমিন সানার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান।

​বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শেখ, আইয়ুব আলী কাজী, এস এম আব্দুল কাদের, মহিদুল ইসলাম, কামরুল ইসলাম টুকু, ইমরান হোসেন পলাশ ও মোহাম্মদ আশরাফ হোসেন।

​অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল বারিক, শফিকুল ইসলাম মোল্লা, আবু তাহের শেখ, আব্দুর রাজ্জাক মোল্লা, আবু সাঈদ, আজিম হাওলাদার, ফেরদৌস সানা, তারেক গাজী, রবিউল ইসলাম মনা, রতন রায়, মালা কাজী, পারুল বেগম ও সাবেক কাউন্সিলর আবদুস সাত্তারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং চালনা পৌরসভা নির্বাচনে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন ও সাবেক সদস্য সচিব আল-আমীন সানা মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে আলহাজ গোলাম হোসেন স্মৃতি…

8 hours ago

লতিফপুরে মাদকবিরোধী সমাবেশ: কঠোর হস্তক্ষেপে মাদক নির্মূল করা হবে—ওসি কামরুজ্জামান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: মাদক মানবদেহের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। মাদকের বিস্তার…

9 hours ago

দাকোপে নলিয়ানে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন

খুলনা সংবাদদাতা: ​দাকোপের সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায়…

12 hours ago

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

বিশেষ প্রতিনিধি: পতেঙ্গায় ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় সতীশ চন্দ্র মহাজনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক…

15 hours ago

খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি

 খুলনা সংবাদদাতা: ​আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার…

2 days ago

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের উপকূল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী…

2 days ago

This website uses cookies.