Categories: জাতীয়

লতিফপুরে মাদকবিরোধী সমাবেশ: কঠোর হস্তক্ষেপে মাদক নির্মূল করা হবে—ওসি কামরুজ্জামান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

মাদক মানবদেহের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। মাদকের বিস্তার রোধে পাড়ায়-মহল্লায় সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।

​শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আকবরশাহ থানাধীন লতিফপুর সাইক্লোন সেন্টারে ‘মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা নুরুল আজমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুজ্জামান বলেন, “প্রতিবেশী দেশ থেকে ভয়ংকর মাদক প্রবেশ করিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই যুবসমাজকে মাদকমুক্ত রাখা জরুরি। সঠিক তথ্যের অভাবে অনেক সময় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে না। তাই প্রতিটি পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”

​তিনি আরও বলেন, “সন্তানের ওপর নজর রাখুন—তারা সময়মতো পড়াশোনা ও খেলাধুলা করছে কি না এবং যথাসময়ে বাড়ি ফিরছে কি না তা খেয়াল রাখুন। আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।”

​সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, সাংবাদিক নেতা রোবেল খান, কাইছারুল আলম, লিয়াকত আলী, মো. বাবুল এবং খায়রুল বশর প্রমুখ।

​সভা শেষে অতিথিরা এলাকার চিহ্নিত অপরাধপ্রবণ স্থানগুলো পরিদর্শন করেন এবং মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় লোকজনকে জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা দেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি: মেধার স্বীকৃতি পেল ৮০ শিক্ষার্থী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: মেধা ও সম্ভাবনাকে উৎসাহিত করতে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে আলহাজ গোলাম হোসেন স্মৃতি…

1 hour ago

দাকোপে নলিয়ানে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন

খুলনা সংবাদদাতা: ​দাকোপের সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায়…

6 hours ago

দাকোপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দাকোপ উপজেলা…

6 hours ago

পতেঙ্গায় সমাজ সেবক চন্দন মহাজনের পরলোক গমন, বিভিন্ন ধর্মীয় সংগঠনের শোক

বিশেষ প্রতিনিধি: পতেঙ্গায় ঐতিহ্যবাহী পরিবার স্বর্গীয় সতীশ চন্দ্র মহাজনের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক…

9 hours ago

খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি

 খুলনা সংবাদদাতা: ​আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার…

1 day ago

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের উপকূল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী…

1 day ago

This website uses cookies.