শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

অবরোধে এমপির লরি পোড়ানোর নাশকতার মামলায় ২ জন গ্রেপ্তার।

  • আপডেট সময়ঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
অবরোধে এমপির লরি পোড়ানোর নাশকতার মামলায় ২ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে মহাসড়কে ককটেল বিস্ফোরণ,গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ও চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার আকিলপুর এলাকার জকিল আহম্মদের পুত্র মো. রেজাউল করিম (৩০) ও মধ্যম বাঁশবাড়িয়া এলাকার মৃত মোতালেব চৌধুরীর পুত্র নূরুল আবসার চৌধুরী (৫০)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ১ নভেম্বর বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পস্থিছিলা এলাকায় সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম’র মালিকানাধীন ব্রাদার্স ট্রান্সপোর্ট এজেন্সির একটি রডবোঝাই লরিগাড়ীতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

এঘটনায় সুপারভাইজার মনির উদ্দিন (২৩) বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে নাশকতার মামলা করেন।

ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নূরুল আবসার চৌধুরী ও রেজাউল করিম নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে গ্রেফতারকৃতদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত (০১নভেম্বর ২০২৩ ইং) বুধবার বিকাল সাড়ে ৩টায় সীতাকুণ্ড পৌরসদরের উত্তরে শেখপাড়া নামক স্হানে মোটর সাইকেলে করে ২ জন আরোহী এসে ঢাকামুখী রড বোঝাই একটি লরিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়া ২ জনকেই র‌্যাব-৭ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »