
বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন হয়েছে। দাকোপ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে সুসজ্জিত হাতি ও নানা প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র্যালি চালনা বাজার প্রদক্ষিণ করে।
র্যালি শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেবগাতুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, মৎস্য খামারি রাজু সরদার, চিংড়ি চাষি জোসনা রায় ও সৌমিত্র ঢালী। সভা শেষে সফল চাষি, খামারি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply