
রংপুর সংবাদদাতা:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৬) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মো. ইকবাল জাহিদী মিজু (৩৮) পিতা- মতো: শরিফুল ইসলাম জাহেদ। এবং কামাত আঙ্গারিয়া গ্রামের মো. নুর আলম (৩৫)। পিতা- মতো: জালালউদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে একটি দল এ অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নুর আলমের বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী দল জানায়, গ্রেপ্তারকালে ইকবাল জাহিদী মিজু পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করেন। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হলেও শেষ পর্যন্ত তাদের আটক করতে সক্ষম হন তারা।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মিজু এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply