শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি মিনিবাসের ধাক্কায় জান্নাতুল মাওয়া (৯) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

​রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জান্নাতুল মাওয়া উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার শহীদুল্লাহর মেয়ে। সে ৫২ নম্বর মসজিদদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

​স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হচ্ছিল জান্নাতুল। এ সময় দ্রুতগতির একটি লোকাল মিনিবাস তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘাতক বাসের চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

​এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »