রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে থাকা ইয়াবা উদ্ধার, এলাকাবাসীর মাধ্যমে পুলিশের হাতে হস্তান্তর

  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের নুনাছড়া এলাকায় সড়কে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে ছিল শত শত ইয়াবা বড়ি। চলন্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ইয়াবার গুঁড়া ছড়িয়ে পড়ায় সড়কের পিচের রংও হলুদ বর্ণ ধারণ করে। পরে স্থানীয় লোকজন কিছু ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

​আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা দেড়টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া বটতলা এলাকায় জুমার নামাজ শেষে বের হওয়া মুসল্লিদের নজরে বিষয়টি আসে।

​পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২২০ গ্রাম। এর বেশির ভাগই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ভাঙাচোরা অবস্থায় ছিল। এগুলোর পরিমাণ প্রায় তিন হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ইয়াবাগুলো মহাসড়কে ফেলে গেছে এবং কী কারণে সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

​নুনাছড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ সেলিম উদ্দিন প্রতিনিধিকে বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ইয়াবার বড়িগুলো যানবাহনের চাকায় পিষ্ট হতে দেখেন স্থানীয় মসজিদের মুসল্লিরা। সাধারণত ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে পাচারের খবর শোনা যায়। কিন্তু এবার চট্টগ্রামমুখী লেনে বেশ কিছু ইয়াবা পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রতিনিধিকে বলেন, ইয়াবাগুলো কে বা কারা ফেলে গেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারের সঙ্গে জড়িত কেউ পুলিশি তৎপরতার আশঙ্কায় সেগুলো ফেলে যেতে পারে। অথবা চলন্ত কোনো যানবাহন থেকে পড়ে যাওয়ার ঘটনাও হতে পারে। তবে ইয়াবার সঠিক পরিমাণ কত হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

​ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হবে এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »