শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে টিআর কর্মসূচির আওতায় সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের একটি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ২১৫ ফুট দীর্ঘ সিসি রাস্তা ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

​উদ্বোধন শেষে সংসদ সদস্য মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রোকনুজ্জামান রোকন; জামায়াতে ইসলামীর ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান; জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান; মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান; ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতোয়ার রহমান ও প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম; বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »