বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কারখানায় কর্মরতরা আমার পরিবারের সদস্য, তাদের ব্যথায় আমিও ব্যথিত: ফেরদৌস ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা: ব্যবসায়ী নিহত, ১২ গরু মারা গেছে চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহত ১০ শ্রমিকের পরিবার পেল ক্ষতিপূরণের চেক আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি: খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও রক্তদাতাকে সম্মাননা পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন যুবদল নেতা আক্কাস আলী

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাস্টারমোড় এলাকার ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের মেধাবী ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​এ উপলক্ষে উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আক্কাস আলী বুধবার সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান। আক্কাস আলী উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দায়িত্ব পালন করছেন।

​এ সময় আক্কাস আলী বলেন, “শ্রমজীবী পরিবারের সন্তান হয়েও সঞ্জয় দেবনাথের এই সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। তার মেধা ও পরিশ্রমের এই জয়যাত্রা আগামী দিনে আরও বেগবান হবে।”

​পরে সঞ্জয়ের উচ্চশিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে আক্কাস আলী ব্যক্তিগত উদ্যোগে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয় এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »