শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জুলাই শহীদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শুরু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি: 

​কুড়িগ্রামে জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি)।

​বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।

​এ সময় মুকুল মিয়া বলেন, “২০২৪ সালের জুলাইয়ে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের রক্তে কেনা এই মহান অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিদায়ের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে আমরা ৩৬ দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছি। ছাত্র-জনতার এই জাগরণকে দেশজুড়ে ছড়িয়ে দিতে আমাদের এ প্রচেষ্টা সকল বিপ্লবীদের হৃদয়ে নতুন করে প্রেরণা যোগাবে।”

​অনুষ্ঠানে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, যুগ্ম সদস্যসচিব আমিরুজ্জামান লিটু সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর এবং রাজারহাট উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জেলা এনসিপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »