শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি:

​কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি দপ্তরসমূহের কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এবং আসন্ন বন্যা পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফিজানুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।

​এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উলিপুর রিপোর্টার্স ইউনিটি, উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​সভায় মাদক, চুরি, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, সড়ক নিরাপত্তা এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

​বক্তারা বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. আরিফ বলেন, সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট কাজে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »