বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কারখানায় কর্মরতরা আমার পরিবারের সদস্য, তাদের ব্যথায় আমিও ব্যথিত: ফেরদৌস ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা: ব্যবসায়ী নিহত, ১২ গরু মারা গেছে চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহত ১০ শ্রমিকের পরিবার পেল ক্ষতিপূরণের চেক আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি: খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও রক্তদাতাকে সম্মাননা পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের সোনাইছড়িতে জামায়াতের কর্মী সম্মেলন: ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণা

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব জোড়আমতলের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ৯টি ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

​সম্মেলনে ৮নং সোনাইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মোঃ নুরুল ইসলাম-এর নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের।

​এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়:

১নং ওয়ার্ড: রেজাউল করিম চৌধুরী, ২নং ওয়ার্ড: সাহেদ মিয়া বদি, ৩নং ওয়ার্ড: মোজাম্মেল হক, ৪নং ওয়ার্ড: মোঃ মহিউদ্দিন, ৫নং ওয়ার্ড: মাহবুব আলম, ৬নং ওয়ার্ড: সালাউদ্দিন সবুজ, ৭নং ওয়ার্ড: নুর উদ্দিন রিপন, ৮নং ওয়ার্ড: মোঃ নুর উদ্দিন এবং ৯নং ওয়ার্ড: আহসান হাবিব।

​ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সেলিম জাহেদীর পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে দ্বীন কায়েমের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও সৎ-যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশ গড়ার কাজ করছি। জামায়াতের প্রার্থীরা ন্যায়পরায়ণ ও সেবার মানসিকতাসম্পন্ন। তারা বিজয়ী হলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।”

​অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী।

​এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল হুদা, ছাত্র নেতা হাসান ইমাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক মোনাইদিন ও মাওলানা আবদুল হালিম হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »