শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মানবিক সহায়তা পেল ৬ শতাধিক পরিবার দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে ৪৬ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ॥

দেশি ফলের গুণাগুণ প্রচার এবং বিদেশি ফরমালিনযুক্ত ফলের প্রতি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল খাওয়ার উৎসাহিত করার লক্ষ্যে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো ‘মৌসুমী ফল উৎসব’। সীতাকুণ্ড উপজেলা মেঘমল্লার খেলাঘর আসরের আয়োজনে এই উৎসবটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

​অনুষ্ঠানে মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গল্পকার দেবাশিস ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, এসিএল লিংক ইন্টারনেটের চেয়ারম্যান সুনন্দা ভট্টাচার্য সাগর এবং সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি পরেশ দাশ গুপ্ত।

উৎসবের রূপরেখা:

দিনব্যাপী উৎসবটি চারটি পর্বে বিভক্ত ছিল। অনুষ্ঠানের শুরুতেই মৌসুমী ফল নিয়ে খেলাঘরের শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ছিল দেশীয় ফলের প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ক আলোচনা সভা। তৃতীয় পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত ও নৃত্য পরিবেশনা এবং চতুর্থ ও শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে সবার মাঝে সুস্বাদু দেশীয় মৌসুমী ফল পরিবেশনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

উপস্থিতি ও বক্তব্য:

অনুষ্ঠানে বিশিষ্ট সংগঠক ইমাম হোসেন স্বপন, সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল, সামাজিক সংগঠক হারুনুর রশীদ, সংগীতশিল্পী ওস্তাদ জাহাঙ্গীর আজিজ, সংগীত সংগঠক বিজয় কুমার রায় এবং সংগঠক জাহেদুল ইসলাম চৌধুরী বিটুর পাশাপাশি সংগঠনের অসংখ্য কর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত থেকে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

উৎসবের উদ্দেশ্য:

আয়োজকরা জানান, বর্তমান বাজারে আমদানিকৃত ও ফরমালিনযুক্ত ফলের আধিক্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের মাঝে দেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দেশীয় ফলের চাষাবাদ ও ভোগ বাড়াতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »