শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হাটহাজারীতে কুখ্যাত অপহরণকারী ও সন্ত্রাসী রবি ঢাকা বিমানবন্দরে আটক

  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ॥

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুখ্যাত অপহরণকারী, ধর্ষণকারী ও সন্ত্রাসী রবিউল আলম রবিকে (৩৫) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে তাকে আটক করা হয়। রবি হাটহাজারী থানার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উদালিয়া গ্রামের মিয়াজান চৌধুরী বাড়ির হাজী মো. সোলেমানের ছেলে। তার বিরুদ্ধে অসংখ্য নারী অপহরণ, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর জিম্মিদশা:

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সরকারের আমলে রবি ও তার গড়ে তোলা ‘কিশোর গ্যাং’ পুরো এলাকাকে জিম্মি করে রেখেছিল। তাদের ভয়ে এলাকার মানুষ মুখ খোলার সাহস পেত না। উদালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা চরম আতঙ্কে বিদ্যালয়ে যাতায়াত করত। রবির পছন্দমতো যে কাউকে সে তার আস্তানায় তুলে নিয়ে যেত। এলাকার কোনো মুরব্বি প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্রের মুখে নাজেহাল বা জখম করা হতো।

সর্বশেষ ঘটনা ও গ্রেফতার:

সম্প্রতি উদালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে রবির গোপন আস্তানায় আটকে রাখার ঘটনায় এলাকায় তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। দুই সপ্তাহ পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় রবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাকে গ্রেফতারের দাবিতে কঠোর অবস্থান নিলে পুলিশ তৎপর হয়ে ওঠে। রবি বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে দেশের প্রতিটি বিমানবন্দরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়। শনিবার ভোররাতে বিদেশ যাত্রার প্রাক্কালে ঢাকা বিমানবন্দরে হাটহাজারী থানার এসআই রূপমের নেতৃত্বাধীন পুলিশ টিম তাকে আটক করে এবং পরবর্তীতে হাটহাজারী থানায় হস্তান্তর করে।

​রবির আটকের খবর উদালিয়ায় পৌঁছালে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে এবং গ্রামবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। তারা রবির দীর্ঘ ১৭ বছরের অপকর্মের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

জনপ্রতিনিধির মন্তব্য:

ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান শাহাদাত ওসমান বলেন, “ফরহাদাবাদের মানুষ শান্তিপ্রিয়। বিগত সরকারের আমলে আইনের শাসনের অভাবে কিছু অপরাধী মাথাচাড়া দিয়ে উঠেছিল। গডফাদারদের মদদে গড়ে ওঠা এই সন্ত্রাসী গোষ্ঠী অপহরণ, ধর্ষণ ও জমি দখলের মতো অপরাধ চালিয়ে আসছিল। আমরা এলাকায় কোনো সন্ত্রাসী বা অপরাধী চাই না। শান্তির এই জনপদকে সন্ত্রাসমুক্ত রাখতে আমরা সর্বদা সচেষ্ট।”

মামলার বিবরণ:

সন্ত্রাসী রবির বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • হাটহাজারী মডেল থানা মামলা নং-১৪ (তারিখ: ০৯/০৬/২০২৬), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৭/৩০ ধারা।
  • মামলা নং-১১ (তারিখ: ০৭/০৬/২০২৬), দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারা।
  • মামলা নং-২১ (তারিখ: ২০/০৬/২০২৬), দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/১১৪ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪ ধারা।

​পুলিশ জানিয়েছে, রবিকে গ্রেফতারের পাশাপাশি তার সহযোগী অন্যান্য সন্ত্রাসীদের আটকের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »