শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর যুব বিভাগের র‍্যালি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

​‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সবল জাতি গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মাদকের বিরুদ্ধে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

​শুক্রবার (২৬ জুন) সীতাকুণ্ড উত্তর বাজারস্থ বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে সীতাকুণ্ড উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সীতাকুণ্ড উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মুহাম্মাদ তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলীসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার প্রার্থীরা।

​র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

​বক্তারা বলেন, ‘মাদক বর্তমান সময়ের এক ভয়াবহ সামাজিক ব্যাধি, যা একটি সুন্দর পরিবার ও মেধাবী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

​তারা মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে সহযোগিতার আশ্বাস দেন এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। র‍্যালিতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »