শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইপিজেডে আমীর খসরু’র পক্ষে বিএনপির উপহার সামগ্রী বিতরণ সীতাকুণ্ডে আমিরাবাদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি ও যুবদলের খাদ্য সহায়তা বিতরণ সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা প্রদান মাদক নির্মূলে জিরো টলারেন্স: বিক্রেতা ও সেবনকারীদের ঠাঁই হবে জেলখানায় সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ:

​সুনামগঞ্জের প্রান্তিক কৃষকদের কৃষি কাজে আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় সম্প্রতি সুনামগঞ্জ-২ অঞ্চলে এই কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, “আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এটি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফসলের ফলন বৃদ্ধিতে সহায়তা করবে, যা সামগ্রিকভাবে কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে।”

​ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মেহেদী হাসান, সিনিয়র অফিসার বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট এস. এম. মফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মো. নূর এবং উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. আবুল হাসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকার।

​বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রান্তিক মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণের এই কার্যক্রম সুনামগঞ্জের কৃষি খাতে নতুন মাত্রা যোগ করবে।

​আধুনিক কৃষি উপকরণ পেয়ে স্থানীয় কৃষকরা আনন্দ প্রকাশ করেন এবং ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এসব আধুনিক সরঞ্জাম পাওয়ার ফলে তাদের কৃষিকাজ আগের চেয়ে অনেক সহজ ও কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »