মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেটে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মহানগর কৃষক দলের বিশাল মিছল

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 সিলেট প্রতিনিধি :

​আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর কৃষক দল। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নগরীর প্রধান প্রধান সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

​মিছিল থেকে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার চলমান বিভিন্ন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়। মিছিলটির সার্বিক সহযোগিতায় ছিলেন মহানগর কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল। এছাড়া মিছিলটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহানগর কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক শফিক আহমেদ চৌধুরী এবং স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক পলাশ আহমেদ চৌধুরী।

​নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। সমাবেশে নেতাকর্মীরা স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যেকোনো মূল্যে তাদের অপতৎপরতা রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​সমাবেশে বক্তারা বলেন, “দেশের মাটিতে আর কোনো স্বৈরাচারী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন, বাংলার সচেতন জনগণ তা কঠোর হস্তে দমন করবে।”

​মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ:

প্রতিবাদ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মাইন উদ্দিন আহমেদ এবং অন্যতম সদস্য সবুজ আহমেদ। এছাড়াও সিলেট মহানগর ও বিভিন্ন ওয়ার্ড কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »