সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিলমারীর থানাহাট ইউপি নির্বাচনে আলোচনায় নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬

 খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা আজ (রবিবার) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

​সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের নির্ধারিত মেয়াদের মধ্যেই উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরকে তাদের নিজস্ব ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও বলেন, নদী পুনর্খনন ও খাল খনন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে এবং খাল খননের প্রকৃত অগ্রগতির সঠিক প্রতিবেদন উপস্থাপন করতে হবে। এছাড়া পাইকগাছায় বাঁধ সরলিকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির চেক আগামী ২৯ জুন বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়।

​সিভিল সার্জন দপ্তরের প্রতিনিধি জানান, ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত হাম সন্দেহে মোট ৯২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, আমন মৌসুমে ১৫ হাজার কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া দেশব্যাপী পাঁচ বছর মেয়াদী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলায় ৭০ হাজার ৪৫০টি বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি আমন মৌসুমের উৎপাদন পরিস্থিতি সন্তোষজনক এবং আগামী ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত খুলনায় তিন দিনব্যাপী ফলমেলা অনুষ্ঠিত হবে।

​মৎস্য অধিদপ্তরের জেলা কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, গত মাসে মৎস্য সংরক্ষণ আইনে ১১টি অভিযান ও তিনটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইলকোর্ট) পরিচালনা করে প্রায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জানান, পাইকগাছা মডেল মসজিদের নির্মাণকাজের ৯৭ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

​সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »