বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আরোহীরা পলাতক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল মাদকের চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। সোমবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকা থেকে গাড়িটি জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে এর আরোহী এক নারী ও এক পুরুষ অন্ধকারে পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে প্রাইভেটকারযোগে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তৎক্ষণাৎ গাড়িটির পিছু ধাওয়া করে। একপর্যায়ে বড়দারোগাহাট স্কুলের পাশে গাড়িটি থামিয়ে এক পুরুষ ও এক নারী আরোহী দ্রুত নেমে অন্ধকারে আত্মগোপন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারটি জব্দ করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেলের উপস্থিতিতে জব্দকৃত কারটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে একটি বিশেষ কায়দায় তৈরি গ্যাসের ট্যাংকি দেখতে পায় পুলিশ। ট্যাংকিটি খোলার পর তার ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম জানান, জব্দকৃত প্রাইভেটকারটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এর প্রকৃত মালিক কে—তা অনুসন্ধানের পাশাপাশি এই বিশাল মাদক চালানের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

অভিযান ও তল্লাশিকালে ওসি মোঃ মহিনুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জাফর, এসআই আশরাফসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ রাসেল সাংবাদিকদের বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে সরকার ও পুলিশ প্রশাসন (জিরো টলারেন্স) নীতিতে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »