চট্টগ্রামে কোন প্রকার সহিংসতা ছাড়া ঢিলেঢালা ভাবে চলছে হরতাল।

দৈনিক দেশি নিউজ24 ডেস্কঃ

গতকাল শনিবার (২৮ অক্টোবর ২০২৩ ইংরেজি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ, আওয়ামিলীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষের জেরে বিএনপি ও জামায়াত ঘোষিত হরতাল আজ (২৯ অক্টোবর ২০২৩ ইংরেজি) সকাল থেকে চলছে, এখনো পর্যন্ত চট্টগ্রামের কোন প্রকার সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে হরতাল চলছে।

মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও বিএনপির সাথে পুলিশ আওয়ামী লীগের সংঘর্ষ ও একজন পুলিশ সদস্য নিহত এবং একজন বিএনপি’র কর্মী নিহত হওয়ার কারণে দলটি বিএনপি’র সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করছে বিধায় বিএনপির সাথে এই হরতাল কর্মসূচিতে নিজেদেরও জড়ালো।

এটি যুগপথ আন্দোলনের শেষ পর্যায়ের ঐক্যমত্যের আন্দোলন শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে।

এই হরতালে চট্টগ্রামে রোববার (২৯ অক্টোবর ২০২৩ ইং) সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপুর,বহদ্দারহাট,কাজীর দেউড়ি,জিইসি আগ্রাবাদ,নিউমার্কেট,নতুন ব্রিজসহ বেশ কয়েকটি স্থানে হরতালে যানবাহন চলাচলের এমন দৃশ্য ছোখে পড়েছে।

সকাল থেকে রাস্তা মোটামুটি ফাঁকা রয়েছে। অন্যান্য দিনের চেয়ে মোটামুটি গাড়ী ও সাধারণ যাত্রীদের উপস্থিতি অনেকাংশেই কম।

কিছুকিছু সিএনজি অটোরিকশা চালক হরতালেও সিএনজি চালাচ্ছে। হরতালে ঝুঁকি নিয়ে কেন গাড়ি চালাচ্ছে জানতে চাইলে তাঁরা বলেন,আমাদের তো গাড়ী চালাতে হবে। গাড়ি না চালাইলে আমাদের পরিবার চলবেনা। তাই ঝুঁকি নিয়ে হলেও রাস্তায় গাড়ী চালাচ্ছি।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁরা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সড়কে সার্বক্ষণিক উপস্থিত আছি।

পথচারী ও চাকরিজীবীরা বেশিরভাগ হেঁটেহেঁটে তাদের কর্মস্থলে যাচ্ছেন, অন্যান্য দিনের মতো আজ যাত্রীবাহী বাস চলাচল কম থাকার কারণে তাদের দুর্ভোগ বেড়েছে বলে পথচারী ও চাকরিজীবীরা জানান।

Press Didar

Recent Posts

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিব  জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

29 minutes ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

3 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

4 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

5 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

6 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

8 hours ago

This website uses cookies.