সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে দুষণযুক্ত পরিবেশে রোলিং মিলের পাশে বেসরকারী বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য উদ্যোগ নেয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের প্রকাশের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০নং সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট রেল ষ্টেশনের পূর্ব পাশে এবং সীমা রোলিং মিলের দক্ষিণে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ৫৪১ শতক বাউন্ডারী দেয়া জমি খরিদ করার জন্য স্হানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এতে আশে পাশের জনগণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী আশংকা প্রকাশ করে বলেন, পরিবেশ দূষণকারী সীমা রোলিং মিলের পাশে একটি বিদ্যাপীঠ গড়ে উঠা মানে ছাত্র ছাত্রীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপদ স্হানের
ব্যাঘাত ঘটা। কারণ উক্ত মিল থেকে বায়ু দুষন এবং মিলের রড তৈরীর আওয়াজ ও ট্রেন গুলো যাতায়াতের সময় ট্রেনের তীব্র আওয়াজে বিভিন্ন সমস্যা সহ পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে। ইতিপূর্বে উক্ত জমিতে আগেও আরেকটি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও পরিবেশের কারণে কর্তৃপক্ষ এগিয়ে আসেনি।
স্হানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, ঐ জায়গায় ভার্সিটি হলে ছাত্র ছাত্রীরা বিভিন্ন রোগ ব্যাধীতে আক্রান্ত হবে। কারণ রোলিং মিলের ধোয়া বাতাসের সাথে কার্বণডাই অক্সাইড যুক্ত হয়ে বাতাস দুষিত হওয়াসহ জনজীবণ অতীষ্ট হয়ে উঠবে। তাছাড়া এতে ছাত্রছাত্রীদের মাঝে সংক্রমণ রোগও ছড়াবে।
এ ব্যাপারে ইউনিভার্সিটির রেজিস্টার মোঃ ওবাইদুর রহমান জানান, আমরা জায়গা খরিদ করার জন্য মনোস্হির করেছি। তবে বিস্তারিত ট্রাস্টি বোর্ড বলতে পারবে। এর বাহিরে আমি কিছু বলতে পারবো না।
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
This website uses cookies.