Categories: জাতীয়

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র ্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতাড়ি গুলিবর্ষন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী গুলিবর্ষন করেছে। এতে র ্যাব, পুলিশের ১২ জনের মতো আহত হয়েছে। রবিবার দিনগত রাত সোয়া একটার দিকে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে র ্যাব। ক্যাম্পে হামলার পর পরই জেলা পুরিশ সুপার ও র ্যাব -৭ কে জানানোর পর রাত ৩টার দিকে যৌথ অভিযানে নামে বিপুল সংখ্যক র‍্যাব ও পুলিশের বিশাল বহর।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মাহিনুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিধিকে জানান, সন্ত্রাসীরা হামরা চালোনোর আগে জঙ্গল সলিমপুর প্রবেশে রাস্তা কেটে ও বেশ কয়েকটি কালবার্ড ভেঙ্গে ফেলে র ্যাব ক্যাম্পে হামলার পরিকল্পনা করে। যাহাতে তাদের কে দ্রুত আক্রমন করতে না পারি।
র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান প্রতিনিধি কে বলেছেন, রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে ১২ জনের মতো র‍্যাব ও পুলিশের সদস্য আহত হয়েছেন। হামলার পর পরই পুলিশ ও র ্যাব -৭ সদর দফতরে জানানো হলে তাৎক্ষানিক যৌথ বাহিনীর আক্রমন সিদ্ধান্ত নেয়া হয়।রাত ৩ টার দিকে জঙ্গল সলিমপুরে অবস্হান নেয়া হয়। তবে সন্ত্রাসীরা রাস্তা ও বেশ কযেকটি কালভার্ড ভেঙ্গে দিলে গাড়ী নিয়ে যেতে কিছুটা বেগ পেতে হয়েছে। পুলিশের উপস্হিতি র খবর পেয়ে সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যায়। যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে সন্দেহ মূলক আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত চলছে।
সূত্রে আরো জানাযায়, এই হামলার ঘটনায় জঙ্গল সলিমপুরের ইয়াসিন ও তার বাহিনীর হাত রয়েছে বলে একাধিক সূত্রে তথ্য রয়েছে।

অতি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘোষনাকে চ্যালেন্জ করে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলেও অনেকে মন্তব্য করেন।
সদ্য যোগদানকারী চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম গত ৮ মে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সব কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন। বেশ শান্ত ভাবেই চলছিল,কিন্তু সন্ত্রাসীরা এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটাবে তা বিস্বাস হচ্ছিলনা।
জঙ্গল সলিমপুরকে সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নানান পদক্ষেপ নিয়েছেন।পুলিশ বাসিন্দাদের কে সকল প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে ছিল,আগামীতে ও থাকবে। তিনি আরো বলেন, ‘আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে অশান্তি করার’। জনগনের শান্তি কেড়ে নেয়ার।

উল্লেখ্য, প্রায় তিন দশক যাবৎ জঙ্গল সলিমপুর এলাকাটি জবর দখল করে বিভিন্ন জেলার সন্ত্রাসীরা পাহাড় কেটে প্লট তৈরী করে বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিল। এসব সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জেলা থেকে নিন্ম আয়ের লোকদের কাছে স্বল্পমূল্যে পাহাড়ে ঘর করার দখল দিতো। এতে নিজেরা লুটে নিয়েছে প্লট বিক্রির লক্ষ্য লক্ষ্য টাকা। গড়ে তুলেছে অস্ত্র এবং মাদকের সাম্রাজ্য। অপহরণের গোপন আস্তানা।
জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রতিনিধিকে জানায়, সরকার জঙ্গল সলিমপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমি,হাসপাতাল,গবেষনা কেন্দ্র, নতুন কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে। চলতি মে মাসের ৩০ তারিখ পুলিশের আইজি পরিদর্শনে আসার কথা রয়েছে জঙ্গল সলিমপুরে। তিনি আসার পর বাস্তবায়নে রোডম্যাপ করবেন বলে জানান। আজকের এই হামলা সরকার কঠোর নতুন করে পদক্ষেপ নিবেন বলে ও তিনি জানান।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

56 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

2 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

5 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.