সীতাকুণ্ড প্রতিনিধিঃ
ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বিরুদ্ধ গভীর ষড়যন্ত্র চলছে, এদেশের সকল ব্যবসায়ী, কৃষক,প্রবাসী সহ সকল সাধারণ মানুষের আস্হাভাজন ব্যাংটিকে গিলে খেতে বা দেওলিয়া ঘটাতে গভীর ষড়যন্ত্র চলছে,তা কিছুতেই করতে দেয়া যাবেনা, সকল গ্রাহক ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে। অবিলম্বে নতুন এমডি কামালউদ্দিন কে অপসারন করে পূর্বের এমডি ওমর ফারুখ খান কে পূর্ণ বহাল রাখার দাবী জানান গ্রাহক সমাবেশে মানববন্ধনে।
আজ রবিবার সকাল ১০ টায় সীতাকুণ্ড ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধনে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন।
গ্রাহক ব্যবসায়ী আবুল হাসেমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রাহকও আবুল হোসেন। বিশেষ অতিথিব বক্তব্য রাখেন গ্রাহক ব্যবসায়ী আবুল কাসেম।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, এটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক। দীর্ঘদিন ধরে দেশের লাখো গ্রাহক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই এই খাতকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
তাঁরা বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করতে নানা অপতৎপরতা চালানো হচ্ছে। সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান তারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। কর্মসূচি শেষে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…
নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…
কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…
This website uses cookies.