Categories: জাতীয়

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

​সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু হওয়ায় উপনির্বাচনে কাজী সালাউদ্দিনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে।

​জানা যায়, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আকবর শাহ ও খুলশী থানার আংশিক) আসনে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর আইনি জটিলতায় মনোনয়ন বাতিলের আদেশের পর উপনির্বাচন নিয়ে নানা আলোচনা শুরু হয়। এমতাবস্থায় সীতাকুণ্ড আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা এবং কাজী সালাউদ্দিনের গ্রুপকে সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে না দেওয়ায় আগামী উপনির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। তাছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে উভয় পক্ষের মূল নেতাদের বক্তব্যের পর পৌরসদরের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের অরাজকতার কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনের আতঙ্ক এখনও কাটেনি। তবে সার্বিক পরিস্থিতির ওপর নজর রেখে দলের হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা।

​স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিগত সময়ে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে নির্বাচনের দেড়-দুই মাস আগেই প্রাথমিকভবে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী সালাউদ্দিন এলাকার আনাচে-কানাচে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের নজর কেড়েছিলেন। পরবর্তীতে আসনটিতে পুনর্মূল্যায়নে আসলাম চৌধুরীকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। কিন্তু সাম্প্রতিক আপিল বিভাগের রায়ে আসলাম চৌধুরী ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিলসংক্রান্ত আইনি বাধা তৈরি হয় এবং আসনটিতে উপনির্বাচনের আবহ তৈরি হয়। এই আইনি ও রাজনৈতিক জটিলতায় সীতাকুণ্ডের বিএনপি নেতৃত্ব ও তৃণমূলের রাজনীতি নতুন মেরুকরণের মুখে পড়েছে। উপনির্বাচন হলে রাজপথের পরীক্ষিত নেতা কাজী সালাউদ্দিনকে মনোনয়ন দিয়ে পুনরায় মাঠে নামানো হতে পারে বলে মনে করছেন অনেকে। এমনকি তাঁকে মাঠে নামানোর পক্ষে তৃণমূলের এক অংশ জোরালো দাবি তুললেও অন্য অংশ হাইকমান্ডের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। তৃণমূল থেকে উঠে আসা সাংগঠনিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা সালাউদ্দিনের রয়েছে বলে মনে করেন সচেতন মহল। তবে নির্বাচন ও প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। উপনির্বাচনের এই দোলাচলে তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের দৃষ্টি এখন গুলশান কার্যালয়ের দিকে—হাইকমান্ড শেষ পর্যন্ত কার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেয় কিংবা নতুন কোনো সিদ্ধান্তের মাধ্যমে আসনটির রাজনৈতিক হাল ধরা হয়, সেটাই এখন দেখার বিষয়।

​রাজনৈতিক বিশ্লেষক ও অভিজ্ঞ মহলের মতে, আসলাম চৌধুরী রিভিউ (পুনর্বিবেচনা) করে রায় নিজেদের পক্ষে নিতে না পারলে কাজী সালাউদ্দিনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে দেশের উচ্চ আদালতের ইতিহাসে আপিল বিভাগের মামলায় মনোনয়ন বাতিলের পরিপ্রেক্ষিতে রিভিউ করে রায় পরিবর্তনের নজির খুবই কম। এছাড়া উপনির্বাচন দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ওপর নির্ভর করছে।

Press Didar

Recent Posts

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…

1 hour ago

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…

2 hours ago

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায়

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

4 hours ago

টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল!

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…

6 hours ago

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…

6 hours ago

চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশনহাট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে…

18 hours ago

This website uses cookies.