Categories: জাতীয়

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায়

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

​চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষার্থীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে তাদের কাউন্সেলিং করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জিম্মায় দেওয়া হয়।

​আজ ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা থাকলেও ১৭ জন শিক্ষার্থী ক্লাস বাদ দিয়ে চন্দনাইশ ঝাউবাগানে অবস্থান করছিল।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাদের আটক করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের বাংলা ও ইংরেজিতে নিজেদের জীবনের লক্ষ্য (“Aim in Life”) লিখতে বলা হয়।

​পরীক্ষায় দেখা যায়, কেউ কেউ সুন্দরভাবে নিজেদের লক্ষ্য ও ভাবনা ফুটিয়ে তুলতে পারলেও অনেকের লেখায় জড়তা ছিল। এছাড়া কয়েকজন শিক্ষার্থীকে বই দেখে পড়তে দেওয়া হয়।

​শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তাদের পড়াশোনার গুরুত্ব ও জীবনের লক্ষ্য সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে অভিভাবকদের অনুপস্থিতিতে তাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের ডেকে তাদের হাতে শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, নিয়মিত বিদ্যালয় ফাঁকি দেওয়ার প্রবণতা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। একটু সচেতনতা ও সঠিক দিকনির্দেশনাই পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুন্দর করতে।

​সময়কে মূল্য দিয়ে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Press Didar

Recent Posts

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…

1 hour ago

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…

2 hours ago

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ​সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু…

3 hours ago

টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল!

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…

6 hours ago

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…

6 hours ago

চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশনহাট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে…

18 hours ago

This website uses cookies.