বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় জেলেপাড়ায় সার্বজনীন শ্রীশ্রী ভুবন মঙ্গল অষ্টপ্রহর মহা নামযজ্ঞ উদযাপন পরিষদের আয়োজনে ১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন ও ধর্ম সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়েছে।
সমগ্র অনুষ্ঠানের পৌরহিত্য ও সভাপতিত্ব করেন পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ। লিটন দাসের সঞ্চালনায় এতে আর্শীবাদক ও মঙ্গলপ্রজ্বলন করেন শ্রী শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ।
প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড.হরি শংকর জলদাস। উদ্বোধক ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি দীপক কুমার পালিত।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগের সভাপতি সুজিত সরকার, অনুপ সেন,ডাক্তার সহদেবসহ আয়োজন কমিটির নেতৃবৃন্দ।
ধর্ম সভা শেষে মহোৎসব আয়োজন কমিটির পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের প্রতিষ্ঠাতা সেবায়েত শ্রী শ্রীমৎ স্বামী সন্জিতানন্দ পুরী মহারাজ বলেন, অষ্টপ্রহর মহা নামযজ্ঞ মহোৎসবে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে পবিত্র গীতাপাঠ,নামযজ্ঞ,মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ভক্তবৃন্দর সমাগম ঘটবে বলে জানান তিনি।
উদ্বোধক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর ট্রাস্টি দীপক কুমার পালিত বলেন, আমরা আশা করি বর্তমান সরকার সনাতনী সম্প্রদায়ের যৌক্তিক দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন, সরকারের কাছে আমাদের দাবি হিন্দু সুরক্ষা আইন প্রণয়ের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের পাশে থাকবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড.হরি শংকর জলদাস বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমাদের সন্তানদের মৌলিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.