
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
শনিবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয় সূত্র জানায়, শীতলপুর এলাকার পশ্চিমে এম রহমান নামক একটি পরিত্যক্ত পুরোনো জাহাজভাঙা কারখানা এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ কার্যক্রমে এলাকার একটি পক্ষ সহযোগিতা করলেও স্থানীয় বাসিন্দারা এর বিরোধিতা করে আসছিলেন।

শনিবার বিকেলে এলাকাবাসী ওই পরিত্যক্ত শিপইয়ার্ডে গিয়ে বালু উত্তোলনের প্রতিবাদ জানালে বালু উত্তোলনকারীদের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত চার থেকে পাঁচজন আহত হন বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা মাহবুল আলম বলেন, “সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।মহাসড়ক থেকে সাগর মাত্র চারশত ফুট দূরত্ব।ভাঙ্গন দেখা দিলে মহাসড়ক ও হুমকীর মূখে পড়বে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হামলা করা হয়েছে।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা মহাসড়কে ব্যারিকেড দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা তা সরিয়ে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিয়ে পরে গুরুত্ব সহকারে দেখা হবে।
ইয়ার্ড কর্তৃপক্ষ বালু তুলে কি করবেন? গ্রীণ ইয়ার্ড, নাকি বিক্রয়? গ্রীণ ইয়ার্ড করলে বাহিরে বালু ক্রয় করতে পাওয়া যায়। মহাসড়ক থাকে মাত্র কয়েকশ ফুট দূরত্ব সাগর, ভাঙ্গন দেখা দিলে মহাসড়ক ও ভাঙ্গন যেকোন সময়
দেখা দিতে পারে। তাই বালু তুলা বন্ধ করতে হবে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply