শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা এলাকায় পৈত্রিক ও খরিদকৃত জায়গা দখল এবং পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মরিয়ম বেগম।
২৫ ফেব্রুয়ারি (বুধবার) সীতাকুণ্ড প্রেস ক্লাবের এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এলাকার শতাধিক লোকজন নিয়ে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​মরিয়ম বেগম জানান, তার স্বামী আ.ন.ম. আলমগীর, যিনি কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, তার পৈত্রিক এবং খরিদকৃত জমিতে দীর্ঘ সময় ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মো. হোসাইন, আমির হোসেন ও নুরুল আলমসহ একদল দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পায়তারা করছিল।

​সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে ৫/৬ জনকে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ​লোহার রড ও লাঠিসোটা দিয়ে মরিয়ম বেগমের স্বামী আলমগীর এবং তার ছেলে মোর্শেদকে গুরুতর আহত করে।
​হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়।
​ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করে। বর্তমানে আলমগীর ও তার ছেলে চিকিৎসাধীন রয়েছেন।
​মরিয়ম বেগম জানান, সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত বাদশা ও বাপ্পী নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।

​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মরিয়ম বেগম বলেন ​”আমার স্বামী দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে রাজনীতি ও সমাজসেবা করে আসছেন। একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এবং আমাদের ভিটেমাটি দখলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে এই অপরাধীদের কঠোর শাস্তি এবং আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন ক্ষতিগ্রহস্হ জায়গার মারিক মরিয়ম বেগম,স্হানীয় বিেনপি নেতা মোঃ সামছুদ্দোহা,গাজী নিজাম উদ্দিন,জানে আরম,ওমর ফারুখ,মনোয়ারা বেগম,হাছিনা বেগম,কোহিনুর বেগম সহ শতাধিক এলাকাবাসি নারী পুরুষ উপস্হিত থেকে হামলাকারীসন্ত্রাসীদের বিচার দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »