শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে শীর্ষ মাদক কারবারি হৃদয়সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত মেহেদী হাসান হৃদয় (২৪) সহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আটকরা হলেন—মেহেদী হাসান হৃদয়, তার পিতা বাহার উদ্দিন (৫৫) ও মাতা বিবি মরিয়ম ওরফে কোহিনূর আক্তার (৪৫)।
পুলিশ জানায়, হৃদয় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে নজরদারির আড়ালে তিনি এ ব্যবসা পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়িতে তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে তার বাবা-মাকেও আটক করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানা–এর অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, আটক হৃদয়ের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »