রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে নির্বাচনী প্রচারণায় জামায়াতের কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে কেন্দ্রীয় এসিষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেলের মাঠ পরিদর্শন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দিদার টুটুল, প্রতিবেদকঃ

সীতাকুণ্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে কেন্দ্রীয় এসিষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাঠ পরিদর্শন করেছে।
জানা যায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য পৌরসদরস্হ ডেবার পাড় মাঠে আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় এসিষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ শাহ্জাহান মাঠ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি জনসভার প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট উপ-কমিটি গুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য আগামী ২ ফেব্রুয়ারী সোমবার প্রচারণার সময় সূচী অনুযায়ী কক্সবাজার ও চট্টগ্রাম নির্বাচনী জনসভা করবেন। এরই ধারাবাহিকতায় আমীরে জামায়াত হেলিকপ্টারে করে ঐদিন সোমবার দুপুর ২টায় সীতাকুণ্ড মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা আবদুল জব্বার, জেলা সাবেক আমীর সুরা সদস্য অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারী ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, সেক্রেটারী মো: জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, সেক্রেটারী মোহাম্মদ তাহের, পৌরসভা আমীর হাফেজ মোহাম্মদ আলী আকবর, সেক্রেটারি জুয়েল, উপজেলা মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও চট্টগ্রাম-৪ আসনের প্রচার ও মিডিয়া প্রধান মিসবাহুল আলম রাসেল, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মাইনুদ্দিন রায়হান, মুরাদপুর ইউনিয়ন আমীর শহীদুল ইসলাম, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা অফিস সম্পাদক তানভিরুল ইসলাম এবং সাবেক কমিশনার রেহান উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ প্রমূখ।
পরিদর্শন শেষে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ২ ফেব্রুয়ারীর জনসভা সীতাকুণ্ডের ইতিহাসে এক স্মরণীয় গণসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমীরে জামায়াতের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ এই জনসভাকে সফল করবে।”তিনি জনসভা সফল করতে দলীয় নেতাকর্মী ও সীতাকুণ্ডের সর্বস্তরের আপামর জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »