রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে ১০ দলীয় প্রার্থীকে ছাতা মার্কায় ভোট দেওয়ার আহ্বান

  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা জামায়াতের আয়োজনে গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন–এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ–এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন জননেতা ডা. মো. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া–আংশিক) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুফতি আবু তাহের তুরাবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল করিম কাসেমী, চট্টগ্রাম মহানগর জামায়াত নেতা সাইফুদ্দীন, উত্তর সাতকানিয়া জামায়াতের আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মো. ইলিয়াস, উপজেলা এলডিপির সেক্রেটারি আক্তার আলম, চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান, অধ্যক্ষ মাহফুজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, আহমেদ কবির হিরু, হারুন উর রশিদ, দোহাজারী পৌরসভা জামায়াতের আমির শহিদুল ইসলাম, কায়েদে আজম ইমরান বকর, মোজাফফর আহমদ জাফর, শফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ছাত্রনেতা মিছবাহ উদ্দিন তামিম, আব্দুল কাদের বেলাল, জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ, শামীম উদ্দীন, আতাহার হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক ওমর ফারুককে ছাতা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »